আল্লাহর মহান দ্বীন তথা ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত), তাগলীবে দ্বীন (দ্বীনকে বিজয়ী করা) সমাজে চালু থাকা জরুরী। তা’লীম ও তাবলীগে দ্বীনের পাশাপাশি দ্বীনের পূর্ণাঙ্গ বিজয়ের লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মানব জীবনের চার স্তরে মহান আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়:
"আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচীর সাথে আমি একাত্মতা পোষন করছি এবং এ কাজে শরীক হওয়ার প্রত্যয় ঘোষণা করছি। আল্লাহ কবুল করুন। আমিন।"
আমি বিশ্বাস করি যে কুরআন, সুন্নাহ ও খোলাফায়ে রাশেদার অনুসরণের মধ্যেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত। এ দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের গৃহীত কর্মসূচির সাথে একমত হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এ সংগঠনে যোগদান করছি। আমি এর যাবতীয় কর্মতৎপরতায় সম্ভাব্য সহযোগিতা করতে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।