নারী সদস্য ফরম

নারী সদস্য ফরম

আল্লাহর মহান দ্বীন তথা ইসলামের পূর্ণ প্রতিষ্ঠার জন্য ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত), তাগলীবে দ্বীন (দ্বীনকে বিজয়ী করা) সমাজে চালু থাকা জরুরী। তা’লীম ও তাবলীগে দ্বীনের পাশাপাশি দ্বীনের পূর্ণাঙ্গ বিজয়ের লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মানব জীবনের চার স্তরে মহান আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়:

ক) ব্যক্তি জীবনে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়ার মাধ্যমে দ্বীন বিজয়ী হওয়ার প্রথম স্তর।
খ) সমষ্টিগত ও জামাতবদ্ধ জীবনে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে দ্ধীন বিজয়ী হওয়ার দ্বিতীয় স্তর।
গ) খোদাদ্রোহী বিধি-বিধান ও দ্বীনবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে দ্বীন বিজয়ী হওয়ার তৃতীয় স্তর।
ঘ) রাষ্ট্র ব্যবস্থায় খেলাফত কায়েমের মাধ্যমে দ্বীন বিজয়ী হওয়ার চুড়ান্ত ও চতুর্থ স্তর।

"আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচীর সাথে আমি একাত্মতা পোষন করছি এবং এ কাজে শরীক হওয়ার প্রত্যয় ঘোষণা করছি। আল্লাহ কবুল করুন। আমিন।"

📝বাংলাদেশ খেলাফত মজলিস-এর নারী বিভাগে যুক্ত হতে অনুগ্রহ করে নিচের ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।

আমি বিশ্বাস করি যে কুরআন, সুন্নাহ ও খোলাফায়ে রাশেদার অনুসরণের মধ্যেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত। এ দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের গৃহীত কর্মসূচির সাথে একমত হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এ সংগঠনে যোগদান করছি। আমি এর যাবতীয় কর্মতৎপরতায় সম্ভাব্য সহযোগিতা করতে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।

🔒 নিরাপত্তা নিশ্চিত: আপনার সকল ব্যক্তিগত তথ্য আমাদের কাছে আমানত হিসেবে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।