সদস্য হোন
সদস্য হোন

প্রেস বিজ্ঞপ্তি

by Saifullah

 

আমীরে মজলিস আল্লামা মামুনুল হক ওমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে আজ ১৪ মার্চ ২০২৬, শনিবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করে ওমরাহ্ আদায় করবেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ তাঁর এই পবিত্র সফরের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন এবং তিনি যেন নিরাপদে দেশে প্রত্যাবর্তন করতে পারেন সে জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।

বার্তা প্রেরক

আশরাফুল ইসলাম সাদ

প্রেস সচিব, আমীরে মজলিস আল্লামা মামুনুল হক

এ জাতীয় আরো সংবাদ