সদস্য হোন
সদস্য হোন

আমীরে মজলিসের পরিচিতি

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক

আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক (জন্ম: সেপ্টেম্বর ১৯৭৩) বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বর্ণাঢ্য রাজনৈতিক নেতা, খ্যাতিমান আলোচক ও নিবেদিত শিক্ষক। তিনি বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামী আন্দোলন, খেলাফত প্রতিষ্ঠা ও নাস্তিকতামুক্ত সমাজ গঠনে তাঁর নিরবচ্ছিন্ন সংগ্রাম তাঁকে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনে এক অনন্য নেতৃত্বে প্রতিষ্ঠিত করেছে।

পারিবারিক পটভূমি:
তিনি ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে ঢাকার ঐতিহাসিক আজিমপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, সহীহ বুখারীর প্রথম বাংলা অনুবাদক, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকার প্রতিষ্ঠাতা— শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহ.)। তাঁর বড় ভাই মাওলানা মাহফুজুল হকও একজন বরেণ্য আলেম, বর্তমানে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব।

 

শিক্ষাজীবন:
মাওলানা মামুনুল হক প্রাথমিক শিক্ষা লাভ করেন পিতার তত্ত্বাবধানে। মাত্র ১২ বছর বয়সে হিফয সম্পন্ন করে তিনি ১৯৮৬ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা-য় ভর্তি হন। সেখানে ১৯৯৩ সালে বোর্ডের উচ্চমাধ্যমিকে প্রথম, ১৯৯৫ সালে স্নাতকে তৃতীয়, এবং ১৯৯৬ সালে দাওরায়ে হাদীসে (মাস্টার্স) প্রথম স্থান অধিকার করেন।

পরবর্তীতে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

 

কর্মজীবন:
দীর্ঘদিন ধরে তিনি জামিয়া রাহমানিয়া আরাবিয়া-তে শায়খুল হাদীস হিসেবে অধ্যাপনায় নিয়োজিত। একইসাথে তিনি “মাসিক রাহমানী পয়গাম” পত্রিকার সম্পাদক এবং “জামিআতুত তারবিয়্যাহ”-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। শিক্ষাদান, লেখালেখি ও সাংগঠনিক দিক থেকে তিনি ইসলামী আন্দোলনের একজন প্রাণপুরুষ।

 

লেখনী ও ভাষণ:
মাওলানা মামুনুল হকের কণ্ঠে ও কলমে ফুটে উঠেছে ইসলামের প্রাণস্পন্দন। তার বক্তৃতা ও রচনাগুলো কেবল চিন্তাশীল নয়, বরং হৃদয়গ্রাহী ও প্রেরণাদায়ক।

 

উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:

  • নারী অধিকার: ব্যাখ্যা ও ভ্রান্তি নিরসন
  • ইসলামি সংগঠন কী ও কেন?
  • খেলাফতব্যবস্থা: পরিচিতি ও নীতিমালা
  • ইসলামি আন্দোলনে চাই জিন্দাদিল কর্মী
  • কারাগার থেকে বলছি
  • সফল মুমিনের পরিচয়
  • ইসলামী আন্দোলন কী ও কেন?
  • জিহাদ তাবলীগ আন্দোলন
  • ইসলামী সংগঠনে নেতৃত্ব ও আনুগত্য

রাজনীতি ও সংগ্রাম:

ইসলামবিরোধী অপচেষ্টা, নাস্তিকতা ও বিকৃত সংস্কৃতির বিরুদ্ধে তিনি বরাবরই উচ্চকণ্ঠ। এজন্য তাঁকে বারংবার কারাবরণ করতে হয়েছে, জেল-জুলুম-হেনস্তা সয়ে নিতে হয়েছে বহুবার। ২০২১ সালের সোনারগাঁও ঘটনার পরেও তাঁর চরিত্র হননের ঘৃণ্য প্রচেষ্টা চালানো হয়। তবে তিনি ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে তাঁর অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে জনমনে সত্যের প্রতিচ্ছবি তুলে ধরেন।

 

ইসলামী আন্দোলনের দর্শন:
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন— ইসলামী হুকুমত ছাড়া এই জাতির কল্যাণ অসম্ভব। তাঁর আদর্শিক অবস্থান, বক্তব্য, আন্দোলন ও চিন্তাধারার কেন্দ্রে রয়েছে খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা এবং আল্লাহর বিধানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ার সংগ্রাম।

 

গুরুত্বপূর্ণ পদসমূহ:

  • আমীর,  বাংলাদেশ খেলাফত মজলিস । (২০২৪ – বর্তমান)
  • যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ । (২০২০ – বর্তমান)
  • শায়খুল হাদীস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা । (২০০০ – বর্তমান)
  • প্রিন্সিপাল, জামিআতুত তারবিয়্যাহ।( ২০১৫ – বর্তমান)
  • সম্পাদক, মাসিক রাহমানী পয়গাম। ( ২০০১ – বর্তমান)

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক শুধু একজন আলেম বা রাজনীতিবিদ নন— তিনি একজন যুগসন্ধিক্ষণের অগ্রদূত। চিন্তা, চেতনা, নেতৃত্ব ও সংগ্রামে তিনি হয়ে উঠেছেন আমাদের সময়ের এক গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। খেলাফত প্রতিষ্ঠা, ইসলামি সমাজব্যবস্থা ও উম্মাহর জাগরণে তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাঁকে হেফাজত করুন এবং তাঁর কাজে বরকত দান করুন। আমীন।