সদস্য হোন
সদস্য হোন

মাওলানা ইসমাঈল নূরপুরী

মাওলানা ইসমাঈল নূরপুরী

সাবেক আমীর – বাংলাদেশ খেলাফত মজলিস
বর্তমান চেয়ারম্যান – অভিভাবক পরিষদ

জন্ম ও শৈশব

মাওলানা ইসমাঈল নূরপুরী ১৯৫৩ সালের ১২ ফেব্রুয়ারি নরসিংদী জেলার রায়পুরা থানার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মুন্সি জাফর আলী। গ্রামের মক্তব ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে পরবর্তীতে সাহেবনগর মাদরাসায় অধ্যয়ন করেন।

ইসলামি শিক্ষা

উচ্চতর ইসলামি শিক্ষার জন্য তিনি ভর্তি হন ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগে। সেখানে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নিকট হাদিস, ফিকহ ও অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করেন এবং ১৯৭৬ সালে তাকমীল ফিল হাদিস সম্পন্ন করেন।

শিক্ষকতা জীবন

শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষকতা শুরু করেন বালুয়াকান্দি শামসুল উলুম মাদরাসায়। ১৯৮০ সালে তিনি নরসিংদীর বৌয়াকুড় জামেয়া কুরআনিয়ায় যোগ দেন এবং ১৯৯১ সাল থেকে অদ্যাবধি প্রিন্সিপাল ও প্রধান শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। হাদিসের দরস প্রদানে তিনি দেশের বিভিন্ন মাদরাসায়ও খ্যাতিমান শিক্ষক হিসেবে পরিচিত।

আন্দোলন ও সংগ্রাম

ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়ে বাবরী মসজিদ আন্দোলন (১৯৯২–৯৩), ফতোয়া বিরোধী রায়ের প্রতিবাদ (২০০০) এবং হেফাজতে ইসলামের গণআন্দোলন (২০১৩)-এ তিনি নেতৃত্ব দেন।

খেলাফত মজলিসে নেতৃত্ব

বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকেই তিনি দলটির সঙ্গে যুক্ত হন এবং জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে আমীরে মজলিস হযরত মাওলানা হাবিবুর রহমান রহ.-এর ইন্তেকালের পর কেন্দ্রীয় শূরা তাকে সংগঠনের আমীর নির্বাচিত করে। তিনি ২০২৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অবদান ও উত্তরাধিকার

মাওলানা ইসমাঈল নূরপুরী দ্বীনী শিক্ষা, ইসলামী আন্দোলন ও সংগঠন পরিচালনায় এক পরীক্ষিত নেতৃত্ব। তাঁর অবদান দলীয় ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।