ভৈরব, ১০ মার্চ ২০২৬ (মঙ্গলবার): পবিত্র রমজানের ২০তম দিনে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভৈরব প্যালেস পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলার অন্যতম উপদেষ্টা মুফতি আবু মুসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, গণভোটের রায় নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মুহাম্মদ শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব পৌর শাখার সাবেক সেক্রেটারি আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিস ভৈরব উপজেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, এনসিপির শরীফুল হক জয়, বিশিষ্ট রাজনীতিক ইমতিয়াজ আহমদ কাজল, খেলাফত মজলিস ভৈরব উপজেলার সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবীর আহমদ, গজারিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক, আগানগর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম শিকদার, শিমুলকান্দী ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহ আলম, যুব মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা উসমান গনি, খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ মুজাক্কির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সাংবাদিক, উলামায়ে কেরাম, সুধীজন, দলীয় কর্মী-সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 