২১৩
আজ ১৪ রমজান (০৪ মার্চ ২৬ঈ) বুধবার বাদ আসর পুরানা পল্টনস্থ ওয়েস্টন রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা সানাউল্লাহ আমীনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, এই মাস কুরআন নাজিলের মাস, কুরআনের সাথে সম্পৃক্ত থেকে যেভাবে কাঠ (রেহাল) দামি হয়েছে, ঠিক তেমনিভাবে মানুষও কুরআন এর সাথে সম্পর্ক স্থাপন করলে দামী হবে।
তিনি আরো বলেন, সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, জুলাই সনদ নিয়ে টালবাহানা করলে গদী ধরে রাখতে পারবেন না। তাই সবাইকে সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন, নচেত জণগণ আপনার অবস্থাও ফ্যাসিস্ট হাসিনার মতো করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক আজিজুল হক,গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন, এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ,লেবার পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা আতিকুল ইসলাম, মাওলানা ইমদাদ আশরাফ, হাফেজ শামসুল আলম, মোহাম্মদ আকরামুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা কামালুদ্দীন ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণের সহসাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, মাওলানা ইমদাদ বিন ছায়েনুদ্দীন, বায়তুল মাল সম্পাদক মাওলানা উবায়দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ দিলাওয়ার হুসাইন, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর, অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান,যুব মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা বুরহানুদ্দীন, প্রমুখ।
