৪
আজ ২৫ অক্টোবর ঢাকাস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের লংমার্চ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী; সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা ও মাওলানা আবুল হাসানাত জালালী; অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান; ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম; ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী; যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস
