১৩৫
আজ, ৩১ জুলাই ২০২৬, বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫–২৬ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন (১ আগস্ট) উপলক্ষে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক সভায় সভাপতিত্ব করেন।
সভায় আগামীকালের অধিবেশনের সার্বিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।