সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ।

by Saifullah
আজ শনিবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক সিলেট নগরীর বাসভবনে দলের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ও খেলাফত মজলিসের বর্তমানে উপদেষ্টা ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে দীর্ঘ সময় ধরে আন্তরিক আলোচনা হয়।
এ সময় আমীরে মজলিস অধ্যক্ষ মসউদ খানের নিকট দোয়া কামনা করেন। পাশাপাশি তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও নেক হায়াতের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, আজ সিলেটে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে আমীরে মজলিস সকালে সিলেটে পৌঁছান।

এ জাতীয় আরো সংবাদ