৮
হবিগঞ্জ: নিউ ফিল্ড, সকাল ১০টা
ব্রাহ্মণবাড়িয়া: পৌর মুক্তমঞ্চ, বিকেল ৩টা
গণভোটের রায় বাস্তবায়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বানে আজ ১০ অক্টোবর, শনিবার একই দিনে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুটি বিশাল নাগরিক সমাবেশ।
তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে দুই জনসমাবেশ।
এতে গণভোটের রায় বাস্তবায়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশ দুটিতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মাওলানা আতাউল্লাহ আমিন- যুগ্ম মহাসচিব। মাওলানা আব্দুল আজিজ-যুগ্ম মহাসচিব, মুফতি মোহাম্মদ উল্লাহ এমপি-সংসদ সদস্য, ময়মনসিংহ-২, মাওলানা মুহসিনুল হাসান-সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাসান জুনাইদ-প্রচার সম্পাদক, মাওলানা জাহিদুজ্জামান-সভাপতি, যুব মজলিস, মাওলানা মঈনুল ইসলাম খন্দকার-কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মাওলানা আনোয়ার হোসাইন রাজী- সভাপতি, ঢাকা মহানগর উত্তর, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য,
মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী-সভাপতি, হবিগঞ্জ জেলা, মাওলানা আব্দুল আজিজ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা,
মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী-সহসভাপতি, হবিগঞ্জ জেলা, মাওলানা ফারুক আহমদ নোমানী-সহসভাপতি, গাজীপুর মহানগর, মাওলানা নোমান আহমদ-সেক্রেটারি, হবিগঞ্জ জেলা, মাওলানা তাজুল ইসলাম কাসেমী-সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন—
মাওলানা আলী আজম কাসেমী-সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলাম, হাফেজ মাওলানা তানভীরুল হক সিরাজী- মুহতামিম, জামিআ সিরাজিয়া, ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশ দুটিতে উপস্থিত ছিলেন।
