সদস্য হোন
সদস্য হোন

বিকেএম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদের সঙ্গে মুফতি হারুন ইজহারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।।

by Saifullah
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ আজ চট্টগ্রাম সফরকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি হারুন ইজহারের আমন্ত্রণে জামিয়াতুল উলূম লালখান বাজার মাদরাসায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।
বৈঠকে তাঁরা দেশের চলমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওজাইর হামিদী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ এবং নির্বাহী সদস্য মাওলানা আনাস বিন আব্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মাওলানা জালালুদ্দিন আহমাদ জামিয়াতুল উলূম লালখান বাজার মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মাদরাসার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেন।

এ জাতীয় আরো সংবাদ