৬
ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার: জামিয়া আশরাফিয়া মাদরাসায় সংঘটিত অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপস্থিত হন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
এ সময় তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ বিকেএম ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।
