৫
টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, আজকের এই লংমার্চ প্রমাণ করছে, বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায়ে সোচ্চার হয়ে উঠেছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, সরকার যদি জনগণের শান্তিপূর্ণ ভাষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে যে ভাষা ব্যবহার করতে হয়, ১১ দল সে ভাষায় কথা বলতে প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, “৭০ শতাংশ মানুষ সংস্কারের যে রায় দিয়েছে, সে রায় পাশ কাটিয়ে সংশোধনের নামে বাংলাদেশের মানুষের গণরায়কে অসম্মান জানানোর অপচেষ্টা থেকে সরকার বিরত না হলে বিগত সরকারের যে অবস্থা হয়েছে, এ সরকারেরও সেই অবস্থা হবে।”
আল্লামা মামুনুল হক বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে থাকবে। জনগণের গণরায়কে সম্মান করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের অধিকার আদায় করেই ১১ দল ক্ষান্ত হবে, ইনশাআল্লাহ।
বার্তা প্রেরক
আশরাফুল ইসলাম সাদ
প্রেস সচিব, আল্লামা মামুনুল হক