সদস্য হোন
সদস্য হোন

আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. কোমিনের সৌজন্য সাক্ষাৎ

by Saifullah
আজ (২ আগস্ট, রবিবার) সকাল এগারোটায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ও ফার্স্ট সেক্রেটারি মি. কোমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর মোহাম্মদপুরস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।
আলোচনায় আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বাংলাদেশে জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা এবং জাইকার (JICA) অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন। তিনি বলেন, এসব প্রকল্প বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি কওমি মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং শিক্ষা খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে আমীরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ