সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমজানের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬, ২৪ রমজান) এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আহমদ নোমানী। মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজাম উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা এহসানুল হক। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য জননেতা হোসেন আলীও বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, জেলা শাখার সহ-সভাপতি নাসির উদ্দিন, বাসন থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি আবু নাইম কাশেমী, মুফতি মোজাম্মেল হক, গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সাদেকুর রহমান হবিগঞ্জী ও মাওলানা হারুনুরশীদ জালালাবাদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা লোকমান হাকিম, মাওলানা মাহবুব আসরাফী, মাওলানা আনোয়ার হোসাইন, মুফতি মেরাজ উদ্দীন মুমিনী, আব্দুল মমিন ও মাওলানা কামরুল হাসানসহ গাজীপুর মহানগর শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য মাওলানা নাইম হাসান।

আলোচনা শেষে দেশ, জাতি ও দ্বীনের কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং ইফতার পরিবেশন করা হয়। নেতৃবৃন্দ বলেন, মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে দ্বীনের বিজয় ত্বরান্বিত করতে হবে।

পরিশেষে দোয়া করা হয়—আল্লাহ তায়ালা যেন দ্বীন বিজয়ের এ কাফেলাকে কবুল করেন এবং দেশ ও জাতিকে কল্যাণ দান করেন।

এ জাতীয় আরো সংবাদ