সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণখান থানা শাখার অগ্রসর সদস্যদের নিয়ে “প্রশিক্ষণ সভা” অনুষ্ঠিত

by Saifullah
আজ (২০ আগস্ট) চালাবন কাসিমুল উলুম মাদ্রাসা মিলনায়তনে বিকেএম- ঢাকা মহানগর উত্তর -এর আওতাধীন দক্ষিণখান থানা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে “প্রশিক্ষণ সভা” অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণখান থানা শাখার সভাপতি মাওলানা গাজী মাসউদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন এবং অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন।

এ জাতীয় আরো সংবাদ