১৬
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য-উদ্দেশ্য, রাজনৈতিক ভূমিকা ও দৃষ্টিভঙ্গি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এমপির বিভিন্ন কার্যক্রমও প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিমউদ্দিন শাহ জামালী, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আলমগীর হুসাইন, মাওলানা আবু রায়হান মাহমুদ ও সহ-প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইনসহ নেতৃবৃন্দ।