২


বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৩টায় ফাইভ স্টার রেস্টুরেন্টে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া এবং কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন।
সভায় খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।


