৬৯
আজ (২৪ অক্টোবর’২৬) শনিবার বাদ মাগরিব পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের থানা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলামের পরিচালনায় আগামী ৪ঠা ডিসেম্বর শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিতব্য বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের ‘থানা প্রতিনিধি সম্মেলন’ সফল করার আহ্বান জানানো হয় এবং আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি শাখায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার দিকনির্দেশনা দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা আনিসুর রহমান কাসেমী, হাফেজ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
