৭
আজ সোমবার (২ নভেম্বর) বাদ ফজর মুন্সিগঞ্জের মুন্সিরহাট ইজতিমা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নুর হোসাইন নুরানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহদী হাসান শিকদার।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মুফতি সিদ্দিকুর রহমান, লৌহজং উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমিনুর রহমান, মাওলানা সাদিক আমীন, জেলা প্রচার সম্পাদক মুহাম্মদ নাজিব, টংগীবাড়ী উপজেলা সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় আগামী ১৬ নভেম্বরের নাগরিক সমাবেশ সফল করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি সমাবেশের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে প্রত্যেক থানা শাখায় সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নেতৃবৃন্দ নাগরিক সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।