৬
ফরিদপুরের সালথা উপজেলার পুটিয়া বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের আটঘর ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি ইমরান হোসাইন ইবনে আল্লামা শাহ্ আকরাম আলী (ধলা হুজুর)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, সালথা থানা শাখার সহ-সভাপতি ও আটঘর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শওকত উসমান খান, যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আটঘর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শওকত আলী মাসুম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম খানসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুটিয়া বাজারে নতুন এ কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে আটঘর ইউনিয়নে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্দিষ্ট কার্যালয়ের যাত্রা শুরু হলো।
