৬৪
আজ (২৪ অক্টোবর ২০২৬, শনিবার) বাংলাদেশ খেলাফত মজলিস করিমগঞ্জ উপজেলা শাখার নির্বাচিত সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা শহীদুল্লাহ সাদির সঞ্চালনায় সকাল ১০টায় করিমগঞ্জ মডেল মসজিদের হলরুমে এ প্রশিক্ষণ মজলিস শুরু হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, এবং কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল মোমেন শেরজাহান।
দারসুল কুরআন পেশ করেন করিমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সুহাইল মাহমুদ মাযহারী।
হেদায়াতি বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ।
প্রশিক্ষণ মজলিসে লিখিত পরীক্ষা ও ইহতিসাব পর্বও অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণ শেষে ১৭ জন নির্বাচিত সদস্যকে নতুন কর্মী হিসেবে ঘোষণা করা হয়।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।