সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

by Saifullah
আজ ০১/১০/২০২৬ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ মজলিসে বিষয় ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ও গত সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুরে রিকশা মার্কার প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম,কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ,উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন রসুলপুরী। প্রশিক্ষণ মজলিস শেষে ৫২ জনকে কর্মী ঘোষণা করা হয়।
উপস্থিত ছিলেন ছাত্র মজলিস নরসিংদী জেলা সাবেক সভাপতি ড. শরিফ আল ইমরান,বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ