৫
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এক গঠনসভায় মাওলানা সৈয়দ আবু সায়েমকে আহ্বায়ক এবং মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবাকে সদস্যসচিব করে নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী হেদায়েতুল্লাহ হাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা ফয়েজুদ্দিন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান এবং তাড়াইল উপজেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা ফখরুদ্দিন,তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাই।
অতিথিবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশের মানুষের ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ রক্ষা এবং ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবগঠিত নেতৃত্বের মাধ্যমে তাড়াইল উপজেলায় সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে, ইনশাআল্লাহ।
পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।