সদস্য হোন
সদস্য হোন

মক্কায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস পবিত্র মক্কা মহানগর শাখার উদ্যোগে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।

by Saifullah
গত ১৮ সেপ্টেম্বর পবিত্র মক্কার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিসে সভাপতিত্ব করেন মক্কা মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ হারুন। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাজী দেলোয়ার হুসাইন।
প্রশিক্ষণ মজলিসে প্রধান মেহমান হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
মজলিসে দারসুল কুরআন পেশ করেন পবিত্র মক্কা মহানগর শাখার বায়তুলমাল সহ-সম্পাদক মাওলানা আব্দুল হান্নান। হেদায়াতি বক্তব্য রাখেন মক্কা মহানগর শাখার মুহতারাম উপদেষ্টা মাওলানা ওয়াজীউল্লাহ। এ সময় ইসলামী সংগীত পরিবেশন করেন মক্কা শাখার বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা রায়হান উদ্দিন।
প্রশিক্ষণ মজলিসে আরও উপস্থিত ছিলেন মক্কা মহানগর শাখার সহ- সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক জনাব আব্দুল হামিদ, প্রচার সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা মুফতি রেজাউল করিমসহ ওলামায়ে কেরাম, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং প্রবাসী ব্যবসায়ী ভাইয়েরা।
প্রশিক্ষণ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয়, দ্বীনি দায়িত্ব ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীরা মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরে দেশ, জাতি, উম্মাহ এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে প্রশিক্ষণ মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।
বার্তা প্রেরক :
মাওলানা খালেদ সাইফুল্লাহ
প্রচার সম্পাদক: পবিত্র মক্কা মহানগর শাখা।

এ জাতীয় আরো সংবাদ