সদস্য হোন
সদস্য হোন

কুমিল্লায় বাংলাদেশ খেলাফত মজলিসের তিন দিনব্যাপী ত্রৈমাসিক তরবিয়তি সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে ত্রৈমাসিক কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় তিন দিনব্যাপী তরবিয়তি সফর অনুষ্ঠিত হয়েছে।

by Saifullah
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ তরবিয়তি সফরের কার্যক্রম দারসুল কোরআনের মাধ্যমে শুরু হয়। দারসুল কোরআন প্রদান করেন কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলাইমান। পরবর্তীতে দারসুল হাদিস প্রদান করেন কুমিল্লা পূর্ব জেলার সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম।
তরবিয়তী সফরে দায়িত্বশীলদের ব্যক্তিগত তরবিয়ত ও আত্মগঠন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন, পারস্পরিক সমন্বয় এবং দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
তিন দিনব্যাপী এ সফরে দায়িত্বশীলদের দ্বীনি ও নৈতিক উন্নয়নের পাশাপাশি সংগঠনের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সাংগঠনিক দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
তরবিয়তি সফরের বিভিন্ন পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ফয়সাল ও মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।
এছাড়াও তরবিয়তি সফরে কেন্দ্রীয় ও কুমিল্লা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
~মজলিস মিডিয়া সেল

এ জাতীয় আরো সংবাদ