সদস্য হোন
সদস্য হোন

কচুয়া উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

by Saifullah
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার আওতাধীন কচুয়া থানা শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাহসী, নিষ্ঠাবান, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ সভায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুন রশীদ।এছাড়াও উপস্থিত ছিলেন চাদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরে আলম,কচুয়া থানা সভাপতি মাওলানা নুরুল ইসলাম মাদানী, কচুয়া থানা সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ