সদস্য হোন
সদস্য হোন

কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত।।

কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

by Saifullah
৫ সেপ্টেম্বর (শনিবার) কুষ্টিয়া জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হাকিম। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহম্মদ আরিফুজ্জামান।
প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি ওলিউল্লাহ মাহমুদ।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা হুসাইন আহমদ, চুয়াডাঙ্গা সদর শাখার সভাপতি আহমদ জুবায়ের, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ সভায় সংগঠনের কর্মপদ্ধতি, সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ