২৮
আজ ২৮ আগষ্ট শুক্রবার বিকাল ৪.০০ টায় বাংলাদেশ খেলাফত মজলিস রায়পুরা উপজেলা পূর্ব শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে প্রশিক্ষণ মজলিস উত্তর বাখরনগর কাছিমুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএম নরসিংদী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল নূর, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস শেরপুরী, সহসাধারণ সম্পাদক মুফতি ওয়ালী উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, মুফতি আমানুল্লাহ রায়পুরী, যুব মজলিস রায়পুরা উপজেলা সভাপতি মুফতি মুনিরুজ্জামান প্রমুখসহ রায়পুরা উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার শতাধিক দায়িত্বশীলবৃন্দ।
প্রশিক্ষণ মজলিসে কুরআন তিলাওয়াত, দারসুল কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, মুযাকারা, মুহাসাবা ও হেদায়াতী বক্তব্য আলোচ্যসূচীর অন্তর্ভুক্ত ছিল।
প্রশিক্ষণ মজলিস শেষে ১০ সদস্যকে কর্মী ফরম পূরণ করানো হয়।