২০
জ্বালানি তেল-গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ২১ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। তিনি জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।