সদস্য হোন
সদস্য হোন

মদিনায় বাংলাদেশ খেলাফত মজলিসের এসলাহি মজলিস অনুষ্ঠিত

by Saifullah

পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ এসলাহি মজলিস সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ মার্চ আয়োজিত এই মজলিসে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

মজলিসে সভাপতিত্ব করেন শায়খ আহমেদ শাকিল এবং পরিচালনা করেন শায়খ তাওহিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

শায়েখ মাহমুদ বখসের আমন্ত্রণে তাঁর পবিত্র মদিনা আগমন উপলক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক দীনী আলোচনা, আত্মশুদ্ধি (তাযকিয়া) এবং বর্তমান উম্মাহর পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর নসীহত উপস্থিত মুসল্লিদের অন্তরে গভীর প্রভাব ফেলে।

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাইদের আন্তরিক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ মজলিসকে আরও ফলপ্রসূ করে তোলে।

মজলিসের শেষে আল্লাহ তায়ালার নিকট বিশেষ দোয়া করা হয়—তিনি যেন সকলকে এ ধরনের দীনী মজলিস থেকে উপকৃত হওয়ার এবং ইসলামের সঠিক শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করেন।

এ জাতীয় আরো সংবাদ