সদস্য হোন
সদস্য হোন

মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে- ২৭ জুন, শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করুন— বাংলাদেশ খেলাফত মজলিস

by arif

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ২৭ জুন, শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
আজ (২৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইরান ও ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন থেমে নেই। বিমান হামলা, শিশু হত্যাকাণ্ড, ঘরবাড়ি ধ্বংস, বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন এবং ত্রান নিতে আসা ক্ষুধার্ত মজলুম ফিলিস্তিনি ভাই-বোনদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে মানবিক বিপর্যয়ের মুখে ফেলেছে লক্ষাধিক নিরীহ মানুষকে।
নেতৃদ্বয় বলেন, জায়নিস্ট ইসরাইল কেবল ফিলিস্তিন নয়— গোটা মুসলিম বিশ্বের জন্য এক স্থায়ী হুমকি। অবৈধ এই রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অথচ তথাকথিত বিশ্ববিবেক নীরব— কিন্তু মুসলিম উম্মাহ চুপ থাকতে পারে না। এই পরিস্থিতিতে ইনসাফ, স্বাধীনতা ও মুসলিম ঐক্যের প্রশ্নে আমাদের সরব হওয়া অপরিহার্য।
বিবৃতিতে তাঁরা বলেন—
গাজা ও ইরানের রক্তাক্ত ভূমি আমাদের কাছে ডাক পাঠাচ্ছে। এই মুহূর্তে নীরবতা মানেই দখলদারিত্বের পক্ষে অবস্থান নেওয়া। আমরা মুসলমান— ইনসাফ ও স্বাধীনতার পক্ষে এবং জুলুম-সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ।
তাঁরা আরও বলেন—
আমরা বাংলাদেশের তাওহিদি জনতা, ওলামায়ে কেরাম, আলেম-ছাত্রসমাজ এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আহ্বান জানাই— ২৭ জুন, শুক্রবার বাদ জুমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করুন এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট করুন।
বিবৃতিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পালিত হবে, ইনশাআল্লাহ । প্রতিটি পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

এ জাতীয় আরো সংবাদ