সদস্য হোন
সদস্য হোন

সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

by Saifullah
আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা।
আজ বুধবার ২৭ আগস্ট জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুফতী আব্দুর রউফ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হুসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এছাড়াও জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল ও উপজেলা শাখার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালী বলেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণের সেবার মাধ্যমে দলের আদর্শকে তুলে ধরতে হবে।
সভায় আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ