সদস্য হোন
সদস্য হোন

গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে বিএনপি’ —লংমার্চের উদ্বোধনী সমাবেশে আল্লামা মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে বিএনপিকে সতর্ক করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেছেন, মদিনার ইসলামের কথা বলে মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে হলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে। গণভোটের রায় কার্যকর করতে ব্যর্থ হলে ইতিহাসের পাতায় বিএনপি বিশ্বাসঘাতক দল হিসেবে চিহ্নিত হবে।

by Saifullah
আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, “বর্তমান সরকারকে সতর্ক করার জন্যই আমরা লংমার্চের এই কর্মসূচিতে নেমেছি। আমাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব চলছে। আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত ও জীবন অধ্যয়ন করে দেখতে পেরেছি, আল্লাহর নবী সবচেয়ে বেশি যে অপরাধের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করেছেন, সেটা হলো গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা।”
তিনি বলেন, “বর্তমান সরকার বিএনপি মদিনার ইসলামের কথা বলেছেন। মদিনার ইসলামের কথা যদি বলে থাকেন এবং যদি মদিনাওয়ালার সম্মান রক্ষা করতে চান, তাহলে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতার পথ পরিহার করতে হবে।”
তিনি আরও বলেন, “লংমার্চ কর্মসূচি নিয়ে সরকারপ্রধান থেকে শুরু করে তাদের দল ও তাদের দোসরদের সকলের মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, আজ ১১ দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। আমরা হরতালে যাইনি, অবরোধে যাইনি। জনদুর্ভোগ যখন লাঘব করা যায়, আমরা আমাদের কর্মসূচিতে নজিরবিহীনভাবে তার প্রতি লক্ষ্য রেখেছি।”
১১ দলীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে আমীরে মজলিস বলেন, “১১ দল বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের অতীত ইতিহাস পরিবর্তন করে এক নতুন মাইলফলক তৈরি করবে। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমাদের সংগ্রাম হবে গণসম্পৃক্ত। গোটা বাংলার কোটি কোটি জনতাকে ঐক্যবদ্ধ করে যে আন্দোলন গড়ে উঠবে, বিএনপি যদি গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায় করতে ব্যর্থ হয়, তাহলে সেই আন্দোলন আরও বেগবান হবে।”

এ জাতীয় আরো সংবাদ