সদস্য হোন
সদস্য হোন

ইসলামী আন্দোলনের সমাবেশে আসার পথে নিহতদের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের শোক ও সমবেদনা

by arif

আজ ( ২৮ জুন, শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় মহাসমাবেশে যোগ দিতে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের ছয়জন নেতাকর্মীর শাহাদাতের সংবাদে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন (Ataullah Ameen)
প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস-এর পক্ষ থেকে এই হৃদয়বিদারক ঘটনায় শাহাদাতবরণকারী সকল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের এই সাথীরা দ্বীনি আন্দোলনের পথে ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের পথে শাহাদাতবরণ করেছেন। ইনশাআল্লাহ, তাদের এ মৃত্যু শহীদের মর্যাদা লাভ করবে। আমরা তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আশা করি, এই ত্যাগ ইসলামী সংগ্রামে নিয়োজিত কর্মীদের পথচলাকে আরও দৃঢ় ও অপ্রতিরোধ্য করে তুলবে, ইনশাআল্লাহ।”
তিনি আশ্বস্ত করে বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস এই শোকাবহ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও শহীদদের পরিবারবর্গের পাশে রয়েছে এবং সর্বপ্রকার সহযোগিতায় প্রস্তুত রয়েছে।”

এ জাতীয় আরো সংবাদ