সদস্য হোন
সদস্য হোন

অসুস্থ মাওলানা হেদায়েতুল্লাহ হাদীকে হাসপাতালে দেখতে গেলেন বিকেএম নেতৃবৃন্দ।।

by Saifullah
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সল আজ সোমবার পান্থপথের ধানমন্ডি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সংগঠনের অপর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদীকে দেখতে যান।
এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মেরুদণ্ডজনিত সমস্যার কারণে মাওলানা হেদায়েতুল্লাহ হাদী হাসপাতালে ভর্তি হন। ইতোমধ্যে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহ এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ।
প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদও ইতোপূর্বে ফোনে মাওলানা হাদী’র অস্ত্রোপচার ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এ জাতীয় আরো সংবাদ