সদস্য হোন
সদস্য হোন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিলের গণসমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানী ঢাকার পল্টন এলাকায় লিফলেট বিতরণ

by Saifullah

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিলের গণসমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানী ঢাকার পল্টন এলাকায় লিফলেট বিতরণ চলছে।

বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন দলের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ছাত্র মজলিসের সাবেক পরিষদ সদস্য মাহদী হাসান সিকদারসহ মহানগর দক্ষিণ ও ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ২৪ এপ্রিলের গণসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরো সংবাদ