সদস্য হোন
সদস্য হোন

চিতলমারীতে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।।

by Saifullah
বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৯ জুলাই) এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় কেন্দ্রীয়, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তারা দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধ রক্ষায় বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ