৫
চার দিনের সফরে আজ (২২ অক্টোবর) রাত নয়টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।
সফরকালে তাঁরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি ও সীরাত মাহফিলসহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এ সময় মাওলানা মামুনুল হক মালয়েশিয়ার বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পাশাপাশি দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।
সফরকালে আগামীকাল (২৩ অক্টোবর) শুক্রবার তিনি মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন।
সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস