সদস্য হোন
সদস্য হোন

স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে শরীয়তপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় টিমের মতবিনিময়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় টিম।

by Saifullah
আজ ১৮ নভেম্বর শরিয়তপুর জেলার জাজিরা থানা, নড়িয়া উপজেলা, সখিপুর থানা, ভেদরগঞ্জ উপজেলা ডামুড্ডা উপজেলা, সদর থানা শাখার দায়িত্বশীলদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী, নির্বাহী সদস্য মাওলানা মামুনুর রশীদ , শরিয়তপুর জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী, সহসভাপতি মাওলানা খবির উদ্দীন, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা আব্বাস সাধারণ সম্পাদক মাওলানা দবির উদ্দীন প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাছাই, সাংগঠনিক প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রম এবং সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতাদের মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ের সাংগঠনিক অবস্থান ও দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা করেন।

এ জাতীয় আরো সংবাদ