সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

by arif

বাংলাদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে প্রশিক্ষিত কর্মীবাহিনী গঠনের অংশ হিসেবে আজ (১ জুন ২০২৫) বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মুফতি ফারুক হাসান নদভীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মুফতি গাউসুর রহমানের পরিচালনায় গোপালগঞ্জ সদরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং মূল্যবান আলোচনা পেশ করেন—
🔹 বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল
🔹 কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম
🔹 গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী
🔹 ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান
প্রশিক্ষণ মজলিসে ইহতেসাব, প্রশ্নোত্তর ও আলোচনা পর্ব অত্যন্ত প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।

এ জাতীয় আরো সংবাদ