বাগেরহাট, ১৫ জুন ২০২৫, রবিবার
বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আজ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এক প্রশিক্ষণমুলক মজলিস।
জেলা শাখার সভাপতি মুফতি রমিজ উদ্দিন সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবরারুল হক এর দক্ষ পরিচালনায় এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন হয়।
প্রশিক্ষণ মজলিসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়ভিত্তিক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন—
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান,
কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান,
কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী ওয়ালীউল্লাহ মাহমুদ,
হাফেজ শহীদুল ইসলাম,
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান,
এবং জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন।
বিকেলে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে মূল্যবান বক্তব্য রাখেন জেলা শাখার সম্মানিত উপদেষ্টা সদস্য মাওলানা আব্দুল মাবুদ এবং সহসভাপতি মাওলানা ইব্রাহিম খলিল।
মজলিসে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ইহতেসাব, প্রশ্নোত্তর এবং সাংগঠনিক করণীয় বিষয়ে পর্যালোচনামূলক সেশন অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ।
দলীয় দাওয়াতি কাঠামো শক্তিশালী করা, আদর্শিক প্রশিক্ষণ ও কর্মীদের মাঝে দায়বদ্ধতা সৃষ্টি করাই ছিল এই প্রশিক্ষণ মজলিসের মূল লক্ষ্য।
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
২৫০