সদস্য হোন
সদস্য হোন

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত।

by Saifullah
ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আজ ৫ আগস্ট সকাল ৬:০০টায় মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
্যালিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর পশ্চিমের সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক মাহফুজ আল হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মুশফিকুর রহমান, বাইতুল মাল সম্পাদক শামীম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কাউসার আহমদ, দফতর ও পাঠাগার সম্পাদক রবিউল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুল গাফফার, প্রচার সম্পাদক কামরুল ইসলাম সাঈদ, নির্বাহী সদস্য মারুফ আহমদ তাজসহ থানা, ওয়ার্ড ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বিজয় র্যালিটি মোহাম্মদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

এ জাতীয় আরো সংবাদ