১৭
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার ব্রাডফোর্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ব্রাডফোর্ডের স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম। সভা পরিচালনা করেন ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের অন্যতম প্রবীণ মুরুব্বি, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা শায়খ আব্দুস শহীদ চাম্পারকান্দী; যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক; যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও ওল্ডহ্যাম শাখার সভাপতি মুহাদ্দিস শায়খ মাওলানা কমর উদ্দিন; যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ এবং বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়া বক্তব্য রাখেন রচডেল শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা সায়েফ আহমদ সেবুল, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান, মাওলানা লুৎফর রহমান, রচডেল শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, লন্ডন মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ এবং রচডেল শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাওলানা বদরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোটে দেশের জনগণ সংস্কার ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তাই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, দেশকে ঘিরে বহুমুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।
নেতৃবৃন্দ জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদের সকল দোসরের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা শায়খ আব্দুস শহীদ চাম্পারকান্দী।