সদস্য হোন
সদস্য হোন

জুলাই গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে — প্রিন্সিপাল রাকীবুল ইসলাম

by Saifullah
শিবপুর, ৫ আগস্ট ২০২৬: বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাসেত কাসেমীর সভাপতিত্বে এবং যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে। তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে জুলাই গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
তিনি দেশে মাদক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচির নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিবপুরে এক অসহায় নারীকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কারী সানাউল্লাহ, মাওলানা আব্দুর রহমান হাশেমী, মাওলানা ইমরান হুসাইন, মাওলানা আল আমীন পাঠান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মেজবাহুদ্দীন, হাফেজ ইঞ্জিনিয়ার আরিফ দেওয়ান, মাওলানা হাবিবুল্লাহ, মোহাম্মদ আরিফুল হক, মাওলানা নাইমুল ইসলাম, মাওলানা কাউসার আহমদ, মুফতি রহমতুল্লাহ, আদেল ভূইয়া, হাফেজ আলী আহমদসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ