ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুফতি মুফাজ্জল হুসাইন কাসেমী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সন্ধ্যায় শ্রীপুর উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর-৩ আসনে রিকশার প্রার্থী মাওলানা এহসানুল হকের হাতে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আযাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ সাকিব এবং শ্রীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নতুন সদস্যকে স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।