১০
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা মামুনুল হকের সঙ্গে আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমীরে মজলিস দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক শক্তি সুদৃঢ়করণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ইসলামী রাজনীতিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, জনসংযোগ এবং গণমুখী উদ্যোগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামী আদর্শের মানবিক চেতনার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।
চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, প্রমুখ।
প্রসঙ্গত, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে মাওলানা মামুনুল হক আজ সকালে চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় গমন করেন। সেখান থেকে ফেরার পথে তিনি হাটহাজারী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।
— মজলিস মিডিয়া সেল
