ঢাকা, ২৭ জুন ২০২৫:
সম্প্রতি দখলদার রাষ্ট্র ইসরাইল ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় সরাসরি হামলা চালিয়ে নতুন করে আগ্রাসনের সূচনা করেছে। ইরান আত্মমর্যাদার প্রতীক হয়ে সাহসিকতার সঙ্গে জবাব দিয়ে ইসরাইলকে ১২ দিনব্যাপী সংঘর্ষে চরম ক্ষতির মুখে ফেলে। আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে বাধ্য হয়।
এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ইরানের প্রতিরোধের প্রতি সংহতি প্রকাশ করতে, একইসাথে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৭ জুন) রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর: উত্তাল বায়তুল মোকাররম উত্তর গেইট
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তর সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী এবং সঞ্চালনায় ছিলেন মহানগর দক্ষিণ ও উত্তর শাখার সাধারণ সম্পাদক যথাক্রমে মাওলানা রাকিবুল ইসলাম এবং মাওলানা মুর্শেদুল আলম সিদ্দীক ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন—
ইসরাইল এখন শুধু ফিলিস্তিন নয়, ইরানেও সরাসরি আগ্রাসন চালিয়ে মুসলিম উম্মাহর অস্তিত্ব ও সম্মানকে চ্যালেঞ্জ করছে। ইরান সাহসিকতা ও ন্যায়ভিত্তিক প্রতিরোধের মাধ্যমে প্রমাণ করেছে— অন্যায়ের জবাব একমাত্র সম্মিলিত প্রতিরোধেই সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে ফিলিস্তিনে যা হচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। জাতিসংঘ, ওআইসি সবই নিষ্ক্রিয়। মুসলিম দেশগুলোর সম্মিলিত কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক জোট ছাড়া আমাদের রক্ষার পথ নেই।
শাহবাগপন্থীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন—
ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তি উপলক্ষে সরকার ঘোষিত মাসব্যাপী স্বাধীনতা অনুষ্ঠানমালায় শাহবাগপন্থী নাস্তিক্যবাদী দর্শনের প্রতিফলন চলবে না। আমরা ‘জুলাই ঘোষণাপত্রে’ ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি করছি।
তিনি আরও বলেন, ইসলামী শক্তিগুলোর ঐক্য এখন সময়ের দাবি। নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য না হলে দেশ, ইসলাম ও স্বাধীনতা তিনটিই বিপন্ন হবে।
মব জাস্টিস প্রসঙ্গে বলেন—
সরকার জনগণের ক্ষোভকে অবজ্ঞা করছে। যারা ফ্যাসিবাদী দমননীতির সহযোগী ছিল, তাদের বিচারের আওতায় আনুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী।
বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবীদ শাকির, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ সাখাওয়াত হোসান প্রমূখ।
সমাবেশ শেষে বিশাল মিছিল পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে গিয়ে সংগঠনের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানীর দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

সিলেট মহানগর:
বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, পরিচালনায় ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী এবং প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও সংগঠনের নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

চট্টগ্রাম মহানগর:
জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জিইসি মোড়, দামপাড়া হয়ে শেষ হয়।
সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ সোহাইল, পরিচালনায় ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ।
বক্তব্য রাখেন মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা মাহবুব, মাওলানা এরশাদুল আলম মাসুদসহ যুব ও ছাত্র মজলিস নেতৃবৃন্দ।

গাজীপুর মহানগর:
চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভাপতিত্ব করেন মহানগর সহসভাপতি মাওলানা ফারুক আহমদ নোমানী, পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মোরশেদ কামাল চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক হাফেজ কাজী নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আহমেদ শেখ, মাওলানা আবু হানিফ, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

নারায়ণগঞ্জ মহানগর:
ডিআইটি মসজিদ থেকে মিছিল শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে পরিসমাপ্তি হয়।
সভাপতিত্ব করেন মাওলানা মামুনুর রশীদ, পরিচালনায় ছিলেন আল-আমিন রাকিব।
বক্তব্য রাখেন মাওলানা আবু সাঈদ, মুফতি রশীদ আহমদ, মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান প্রমুখ।
মৌলভীবাজার সদর উপজেলা:
শহরের প্রেসক্লাব চত্বরে বাদ আসর অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ইসমাইল আলী।
বক্তব্য রাখেন মাওলানা ইমদাদুর রহমান, হিফজুর রহমান হেলাল, ইসলাম উদ্দীন প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা:
রেলওয়ে চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ফেরদাউস আহমদ, পরিচালনায় ছিলেন মাওলানা আবুল কাশেম আজাদী।
বক্তব্য রাখেন হাফেজ রায়হান, মাওলানা হিফজুর রহমান হেলালী প্রমুখ।
নেত্রকোনা জেলা:
শহরের হেফাজত চত্বর থেকে মিছিল শুরু হয়।
জেলার শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে
বক্তব্য রাখেন জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নুরুজ্জামানসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
নাটোর জেলা:
বাদ জুমআ নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের নাটোর জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহতাবীর নেতৃত্বে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আসাদুর রহমান আকন্দ।
ময়মনসিংহ মহানগর ও জেলা :
আজ শুক্রবার বাদ আসর ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পশ্চিম জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পশ্চিম জেলা সভাপতি মুফতি সরোয়ার হোসেন। পরিচালনা করেন পশ্চিম জেলা সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম এবং মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ।
সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফারহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোরশেদ আলম, পূর্ব জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান এবং মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দপুরী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা:
বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আজ ২৭ জুন শুক্রবার বাদ আসর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুইনুল ইসলাম খন্দকার, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ মাহমুদী, সমাজ কল্যাণ সম্পাদক কারী সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, নির্বাহী সদস্য মাওলানা সাইফুর রহমান হাবিবি, খেলাফত ছাত্র মজলিস সভাপতি মোঃ শোয়াইব, জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার ও অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও
খুলনা, রংপুর, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর,টাঙ্গাইল, ফেনী, মানিকগঞ্জ, বরগুনা, কুমিল্লা, মাগুরা, রাঙ্গামাটি, সুনামগঞ্জ,হবিগঞ্জ জেলা, এবং সাভার, বাহুবল, দেবিদ্বার, কালিগঞ্জ, মুরাদনগর,দিরাই, মাধবপুরসহ বহু উপজেলায় কর্মসূচি পালন হয়েছে।