আজ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রংপুর বিভাগীয় বিশাল সমাবেশ সফল করার লক্ষ্যে আন্দোলনরত ৮ দলীয় জোটের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির পূর্বে ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি ড. এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জোবায়ের সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা সোহরাব হোসাইন এবং সেক্রেটারি অধ্যক্ষ মুফতি খাইরুজ্জামানসহ আরও অনেকে।
বক্তারা রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে বলেন, দেশের ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
